📅 ৮ অক্টোবর ২০২৬, ২:২৬ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
খন্দকার আবদুল মুক্তাদীর

খন্দকার আবদুল মুক্তাদীর ✅

Khandaker Abdul Muktadir
🏛️ মন্ত্রী (শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়) | সংসদ সদস্য (সিলেট-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

খন্দকার আবদুল মুক্তাদীর — মন্ত্রী

📋 জীবনী

খন্দকার আব্দুল মুক্তাদির (জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯) একজন বাংলাদেশী শিল্পপতি ও রাজনীতিবিদ। তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্য। তিনি তারেক রহমানের মন্ত্রীসভায় শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রথমিক জীবন

খন্দকার আব্দুল মুক্তাদির ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ যিনি তৎকালীন সিলেট-৮ ও সিলেট-১ সংসদ সদস্য ছিলেন। তিনি শিক্ষাজীবন শুরু করে সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এর পর সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি পাশ করেন। ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

রাজনৈতিক জীবন

খন্দকার আব্দুল মুক্তাদির ২০১১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রীসভায় শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবন

খন্দকার আব্দুল মুক্তাদির জাকিয়া ইয়াসমিনকে বিয়ে করেন। এই দম্পতীর দুই সন্তান- খন্দকার আজওয়াদ আবরার (পুত্র) ও খন্দকার রামিজা সামিহাত (কন্যা)।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: সিলেট-১ (Sylhet-1)
🔢 আসন কোড: ২২৯
🗺️ বিভাগ: সিলেট
🏙️ জেলা: সিলেট
👥 মোট ভোটার: ৬৮০,৯৪৬
👨 পুরুষ ভোটার: ৩৫৩,১৮৬
👩 নারী ভোটার: ৩২৭,৭৪৭
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১৩
🏛️ ভোটকেন্দ্র: ২০৯টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
সিলেট-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Sylhet-1 constituency map)
সিলেট-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖