📋 জীবনী
বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন। বিএনপি তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জিয়াউর রহমানের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের ষষ্ঠ নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৬ সাল পর্যন্ত এই পদে বহাল থাকেন।
বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী।
পরলোকগমন: দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া পরলোকগমন করেন। তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান ও প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর পাশে তাকে সমাহিত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল 
