📅 ১৭ অক্টোবর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
কে এম বাবর

কে এম বাবর ✅

Ke Em Babr
🏛️ সংসদ সদস্য (গোপালগঞ্জ-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 অন্যান্য 📅 ২৫ জানুয়ারি ১৯৮২, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

কে এম বাবর — সংসদ সদস্য (গোপালগঞ্জ-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

কে এম বাবর (জন্ম:২৫ জানুয়ারি,১৯৮২) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। অন্যভাবে তিনি গরিবের ডাক্তার বাবর নামেও পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৮২ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি কে এম বাবর বর্তমান গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুরত আলী খান এবং মাতা মোমেজান বেগম। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণীর নাম ডা.রাবেয়া আক্তার, যিনি পেশায় একজন চিকিৎসক এবং আরাফ জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ এর কর্ণধার। তিনি গাইনী এবং প্রসূতি বিদ্যায় পিজিটি করেছেন।

২০২৫ খ্রিস্টাব্দের ২২ শে আগস্ট শুক্রবার সকালের দিকে যৌথবাহিনী কর্তৃক অভিযানে ডা. কে এম বাবরের থানাপাড়ার বাসা থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি যা পরিত্যক্ত অবস্থায় তার বাসার বাথরুমের ভিতর থেকে এসব উদ্ধার করা হয়। তবে ধারণা করা প্রতিদ্বন্দ্বী কোন এক প্রার্থী ষড়যন্ত্র মূলকভাবে তাকে ফাঁসানোর জন্য এমনটা করে থাকতে পারেন। অর্থাৎ, এই অস্ত্র ও গুলি উদ্ধার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: গোপালগঞ্জ-২ (Gopalgonj-2)
🔢 আসন কোড: ২১৬
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: গোপালগঞ্জ
👥 মোট ভোটার: ৩৮৪,৩২৬
👨 পুরুষ ভোটার: ১৯৪,০৬০
👩 নারী ভোটার: ১৯০,২৬২
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৪
🏛️ ভোটকেন্দ্র: ১৩৯টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
গোপালগঞ্জ-২ নির্বাচনী এলাকার মানচিত্র (Gopalgonj-2 constituency map)
গোপালগঞ্জ-২ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖