📅 ১৭ অক্টোবর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ ইলিয়াস মোল্লা

মোঃ ইলিয়াস মোল্লা ✅

Ilias Molla
🏛️ সংসদ সদস্য (ফরিদপুর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 চাকুরি 📅 ৩১ ডিসেম্বর ১৯৫৫, ১২:০০ পূর্বাহ্ণ 📍 গ্রাম: কালপোহা, ডাকঘরঃ মাকড়াইল- ৭৮৫০, উপজেলা: মধুখালী, 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ ইলিয়াস মোল্লা — সংসদ সদস্য (ফরিদপুর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

ইলিয়াস মোল্লা বা ( অধ্যাপক ইলিয়াস মোল্লা নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নির্বাচিত সংসদ সদস্য। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ব্যক্তিগত জীবন

প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি এক কন্যা ও তিন পুত্রের গর্বিত জনক। তার কন্যা একটি কলেজের অধ্যাপিকা ও তাদের স্ত্রীসহ আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি (পিএইচডি) অর্জনের কাজে নিয়োজিত। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং এসএসসি ও এইচএসসিতে লেটার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে প্রথম ও রসায়ন বিভাগে পঞ্চম স্থান লাভ করে রসায়ন বিভাগে ভর্তি হন এবং স্নাতক (অনার্স) প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং এম -এস- সি তে প্রথম শ্রেণি লাভ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ১৯৮১ সালে লেকচারার পদে নিয়োগ দেন। ১৯৮৪ সালে তিনি ব্রিটিশ সরকারের বিশেষ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত হন এবং ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে (পিএইচডি) লাভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হরিপ্রসন্ন স্বর্ণপদক লাভ করেন। ১৯৯২ সালে তিনি রয়াল কমিশনের রসায়ন সোসাইটি ফেলোশিপ নিয়ে ইংল্যান্ড থেকে পোস্ট ডক্টরের গবেষণা করেন এবং ১৯৯৩ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। ১৯৯৫- ৯৭ সময়কালে তিনি আলেকজান্ডার হোমবোল্ড ফেলোসীপ নিয়ে জার্মানির বায়রয়েথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণা করে দ্বিতীয়বার পোস্ট ডক্টরেট করেন। এছাড়াও তিনি উচ্চশিক্ষার মান উন্নয়নে অনেক সংস্থার সাথে কাজ করেছেন এবং বিভিন্ন দেশ সফর করেছেন। প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা ২০১২ – ২০১৫ সময়কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার প্রায় ১০০ গবেষণা প্রবন্ধ বিশ্বের নামকরা জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। সরাসরি তার সুপার মিশনে অনেক শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি অর্জন ও মাস্টার্সে থিসিস করে দেশ – বিদেশের অনেক নামকরা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কালপোহা গ্রামে জন্ম নেওয়া ড. মো. ইলিয়াস মোল্লা একজন সজ্জন, সদা হাস্যোজ্জ্বল ও জনদরদি মানুষ হিসেবে সুপরিচিত। মেধা ও নৈতিকতার সমন্বয়ে তিনি তাঁর কর্মজীবন ও সামাজিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

রাজনৈতিক জীবন

১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সাংগঠনিক দায়িত্ব

বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় শাখা থানার আমির এবং হিসাবাতুল মাল বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত বিশ্বস্ততার সাথে পালন করেছেন।

পিতা: আব্দুল মজিদ মোল্লা, মাতা: সালেহা বেগম

পূর্বসূরী: [[আব্দুর রহমান (ফরিদপুরের রাজনীতিবিদ)

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ফরিদপুর-১ (Faridpur-1)
🔢 আসন কোড: ২১১
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: ফরিদপুর
👥 মোট ভোটার: ৫১০,৫৪০
👨 পুরুষ ভোটার: ২৫৯,৩৩৫
👩 নারী ভোটার: ২৫১,২০৪
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১
🏛️ ভোটকেন্দ্র: ১৮৬টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ফরিদপুর-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Faridpur-1 constituency map)
ফরিদপুর-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖