📋 জীবনী
হাসান রাজিব প্রধান (জন্ম: ১ জুলাই ১৯৬৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি লালমনিরহাট-১ আসন থেকে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য হন। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ১ জুলাই ১৯৬৬ সালে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সম্ভ্রান্ত প্রধান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগতভাবে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।
হাসান রাজিব প্রধান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল