📋 জীবনী
গাজী নজরুল ইসলাম (জন্ম: ২১ মে ১৯৫১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি দুই মেয়াদে তৎকালীন সাতক্ষীরা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে পুনরায় সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা শাখার আমীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২২ জুলাই নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
গাজী নজরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জন্মগ্রহণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার প্রথম স্ত্রী মাকসুদা খানম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (অনৈতিক সম্পর্কে জানাজানি হওয়ায় দ্বিতীয় বিয়ের মিথ্যা নথি তৈরির মাধ্যমে) ও মেয়ে শারমিন সুলতানা খুকু।[তথ্যসূত্র প্রয়োজন]
গাজী নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তৎকালীন সাতক্ষীরা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী