📅 ১৭ অক্টোবর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ✅

Giyasuddin Kader Chowdhury
🏛️ সংসদ সদস্য (চট্টগ্রাম-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ২৯ এপ্রিল ১৯৫৩, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী — সংসদ সদস্য (চট্টগ্রাম-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হলেন প্রাক্তন জাতীয় পার্টি ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে জাতীয় পার্টির প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আগস্ট ২০১০ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম জেলা (উত্তর) শাখার সাবেক সভাপতি। তিনি কিউসি কনটেইনার লাইন লিমিটেড এবং কিউসি শিপিং লিমিটেড ও ডাকা ডাইংয়ের পরিচালক ছিলেন। উভয়টি তাদের পরিবারের মালিকানাধীন সংস্থা।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের সংসদের স্পিকার ছিলেন। তার ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন সংসদ সদস্য এবং যুদ্ধাপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হন। তার আরও দুুই ভাই রয়েছে।

সালমান এফ রহমান তার খালাতো ভাই। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার চাচা এ বি এম ফজলে করিম চৌধুরীর সাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। যদিও নির্বাচন কমিশন পরে সামির কাদের চৌধুরীর প্রার্থীতা বাতিল ঘোষণা করে।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: চট্রগ্রাম-৬ (Chittagong-6)
🔢 আসন কোড: ২৮৩
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: চট্টগ্রাম
👥 মোট ভোটার: ৩৩৯,৯৮৮
👨 পুরুষ ভোটার: ১৭৮,৯৭১
👩 নারী ভোটার: ১৬১,০১৭
🏛️ ভোটকেন্দ্র: ৯০টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
চট্রগ্রাম-৬ নির্বাচনী এলাকার মানচিত্র (Chittagong-6 constituency map)
চট্রগ্রাম-৬ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖