📅 ১৭ অক্টোবর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় ✅

Gayeshwar Chandra Roy
🏛️ সংসদ সদস্য (ঢাকা-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 কৃষি 📅 ১ নভেম্বর ১৯৫১, ১২:০০ পূর্বাহ্ণ 📍 বাসা: ০১, গ্রাম: মির্জাপুর, ডাকঘর: তেঘরিয়া-১৩১১, কেরানীগঞ্জ, ঢাকা। 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

গয়েশ্বর চন্দ্র রায় — সংসদ সদস্য (ঢাকা-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির’ একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গয়েশ্বর চন্দ্র রায় ১৯৫১ সালের ১ নভেম্বর ঢাকার কেরাণীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় ও মাতার নাম সুমতি রায়।

গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হলে তিনি যুবদলে যোগদান করেন। পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত গয়েশ্বর ঢাকা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে ৭৮,৮১০ ভোট লাভ করেন এবং আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে পরাজিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে বিএনপির মনোনয়ন লাভ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ঢাকা-৩ (Dhaka-3)
🔢 আসন কোড: ১৭৬
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: ঢাকা
👥 মোট ভোটার: ৩৬২,১৫৯
👨 পুরুষ ভোটার: ১৮৪,৯৭১
👩 নারী ভোটার: ১৭৭,১৮৪
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৪
🏛️ ভোটকেন্দ্র: ১২৩টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ঢাকা-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Dhaka-3 constituency map)
ঢাকা-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖