📋 জীবনী
এমরান আহমদ চৌধুরী (জন্ম: ১ নভেম্বর ১৯৬৭) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি সিলেট-৬ আসনের সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
এমরান আহমদ চৌধুরী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতোয়ালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিয়াউর রহমান ও মাতার নাম আফিয়া খাতুন চৌধুরী।
রাজনৈতিক জীবন
এমরান আহমদ চৌধুরী সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট জেলা বিএনপির তিনি সাধারণ সম্পাদক। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক জীবন
এমরান আহমদ চৌধুরী সৈয়দা নুরুননাহারকে বিয়ে করেন। এই দম্পতীর ২ মেয়ে সন্তান- জায়নাহ চৌধুরী ও আরিবা বিনতে এমরান চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল