📋 জীবনী
দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (জন্ম: ১ অক্টোবর ১৯৬২) বাংলাদেশি রাজনীতিবিদ, চিকিৎসক ও লেখক। তিনি তৎকালীন ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য।
সালাউদ্দিনের জন্ম ১ অক্টোবর ১৯৬২ সালে ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো গ্রামে। পিতা বাবা দেওয়ান মোঃ ইদ্রিস এবং মাতা সালেহা ইদ্রিস ছয় সন্তানের মধ্যে সালাউদ্দিন দ্বিতীয়।
তিনি ১৯৭৪ সালে মোমেনশাহী ক্যাডেট কলেজে (বর্তমান নাম- মির্জাপুর ক্যাডেট কলেজ) ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৭৮ সালে এসএসসি এবং ১৯৮০ সালে এইচএসসি পাশ করেন। ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে ১৯৮৭ সালে এমবিবিএস পাশ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি এক বছরের ইন্টার্নশীপ করেন।
দেওয়ান মোঃ সালাউদ্দিন ১৯৯১ সালে দশম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১১ ডিসেম্বর ১৯৯১ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৩ সালের মার্চ মাসে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন। ১ জানুয়ারি ১৯৯৬ সালে তিনি সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল