📅 ১৭ অক্টোবর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ বরকত উল্লাহ বুলু

মোঃ বরকত উল্লাহ বুলু ✅

Brkt Ullah Bulu
🏛️ সংসদ সদস্য (নোয়াখালী-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ৩ নভেম্বর ১৯৫৬, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ বরকত উল্লাহ বুলু — সংসদ সদস্য (নোয়াখালী-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

বরকত উল্লাহ বুলু হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ যিনি নোয়াখালী-২ ও নোয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ।

প্রাথমিক জীবন

বরকত উল্লাহ বুলু ২০ ডিসেম্বর ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুর রহমান এবং মা কর্ফুলেন্নেসা। তিনি বটতলি বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। ১৯৮০ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক জীবন

বরকত উল্লাহ বুলু ১৯৮৯ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালে নির্বাচনে নোয়াখালী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

পারিবারিক জীবন

বরকত উল্লাহ বুলু ১৯৮১ সালে শামীম আক্তার লাকীকে বিয়ে করেন। তিনি ২ পুত্র সন্তানের জনক। তার স্ত্রী শামীম আক্তার ১৯৮০-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার ভাতিজা রিয়াজ কুমিল্লার লাকসাম উপজেলার স্থানীয় বিএনপি নেতা এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী সরকারি কলেজের সাবেক ছাত্রদল প্রধান।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: নোয়াখালী-৩ (Noakhali-3)
🔢 আসন কোড: ২৭০
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: নোয়াখালী
👥 মোট ভোটার: ৫১১,৭৫৯
👨 পুরুষ ভোটার: ২৬৯,৮৮৬
👩 নারী ভোটার: ২৪১,৮৬৫
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৮
🏛️ ভোটকেন্দ্র: ১৪৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
নোয়াখালী-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Noakhali-3 constituency map)
নোয়াখালী-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖