📅 ১৭ অক্টোবর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মুহাম্মাদ আজীজুর রহমান

মুহাম্মাদ আজীজুর রহমান ✅

Azizur Rahman Jessore
🏛️ সংসদ সদস্য (যশোর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 কৃষি 📅 ১ মে ১৯৫১, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মুহাম্মাদ আজীজুর রহমান — সংসদ সদস্য (যশোর-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মাওলানা আজীজুর রহমান (জন্ম: ১ মে ১৯৫১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ২০২৬ সালে যশোর-১ (শার্শা) আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য।

ব্যক্তিজীবন

মুহাম্মদ আজীজুর রহমানের মাতা রাবিয়া খাতুন এবং পিতা ইদরিছ আলী। তিনি ১৯৫১ সালের ১ মে যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের দক্ষিণ বাগআঁচড়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

রাজনৈতিক জীবন

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে নির্বাচনে যশোর-১ আসন থেকে পরাজিত হন। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি একাধিকবার কারাবরণ করেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ‘গায়েবি’ ও রাজনৈতিক মামলার কারণে তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হন এবং বিভিন্ন সময় কারাগারেও ছিলেন। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে তৎকালীন যশোর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এক সংবাদে জানানো হয়, যশোরের শার্শা উপজেলায় তারসহ জামায়াতের ২৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছিল। পুলিশ দাবি করেছিল, তারা নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান লিটন পেয়েছিলেন ৯৩ হাজার ৫৪২ ভোট।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: যশোর-১ (Jessor-1)
🔢 আসন কোড: ৮৫
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: যশোর
👥 মোট ভোটার: ৩১১,৬৩৩
👨 পুরুষ ভোটার: ১৫৫,৮০৭
👩 নারী ভোটার: ১৫৫,৮২৩
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৩
🏛️ ভোটকেন্দ্র: ১০২টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
যশোর-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Jessor-1 constituency map)
যশোর-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖