📋 জীবনী
আতাউর রহমান বাচ্চু (জন্ম: ১৫ অক্টোবর ১৯৮০) একজন বাংলাদেশী ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং নড়াইল জেলা শাখার আমীর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবন
আতাউর রহমান বাচ্চু ১৯৮০ সালের ১৫ অক্টোবর নড়াইল জেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাসেম মোল্যা ও মাতার নাম বুলসুম বেগম।
শিক্ষাজীবন
শিক্ষাজীবনে তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ঢাকার ধানমন্ডি সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবন
আতাউর রহমান বাচ্চু ছাত্রজীবনে ১৯৯৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং নড়াইল জেলা শাখার আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমীর মাহফুজুর রহমানের ছোট ভাই। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম ৭৮ হাজার ৪৫৭ ভোট পান। ফলস্বরূপ, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করে জয়লাভ করেন।
স্ত্রী: শাহী সিয়াম, সন্তান: তিন কন্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামী