📋 জীবনী
মোঃ আসাদুজ্জামান (জন্ম: ৩১ জানুয়ারি ১৯৭১) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। তিনি বর্তমানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান।
তিনি ১৯৭১ সালের ৩১ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যশোর জেলার বারইপাড়া গ্রামে (অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মোঃ ইসরাইল হোসেন এবং মাতার নাম বেগম রোকেয়া।
মোঃ আসাদুজ্জামানের শিক্ষা জীবন শুরু হয় নিজ মহকুমা ঝিনাইদহে। তিনি ১৯৮৭ সালে যশোর বোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ১৯৮৯-১৯৯৪ সালে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৪ সালে তিনি জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল