📅 ১৭ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
অনিন্দ্য ইসলাম অমিত

অনিন্দ্য ইসলাম অমিত ✅

Anindya Islam Amit
🏛️ সংসদ সদস্য (যশোর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ২৪ আগস্ট ১৯৭৫, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

অনিন্দ্য ইসলাম অমিত — সংসদ সদস্য (যশোর-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

অনিন্দ্য ইসলাম অমিত (জন্ম: ২৪ আগস্ট ১৯৭৫) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও যশোর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগষ্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। তার মাতার নাম অধ্যাপিকা নার্গিস ইসলাম।

অনিন্দ্য ইসলাম অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: যশোর-৩ (Jessor-3)
🔢 আসন কোড: ৮৭
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: যশোর
👥 মোট ভোটার: ৬১৩,৪৬০
👨 পুরুষ ভোটার: ৩০৭,৫৪৯
👩 নারী ভোটার: ৩০৫,৯০১
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১০
🏛️ ভোটকেন্দ্র: ১৮৯টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
যশোর-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Jessor-3 constituency map)
যশোর-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖