📅 ৩ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
আন্দালিভ রহমান

আন্দালিভ রহমান ✅

Andalibh Rhman
🏛️ মন্ত্রী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ভোলা-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ; সাবেক সংসদ সদস্য ভোলা-১)
📌 বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি
অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দল
💼 আইনজীবী ও অধ্যক্ষ, ব্রিটিশ স্কুল অব ল 📅 ২০ এপ্রিল ১৯৭৪, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

বাংলাদেশ জাতীয় দলের (বিজেপি) চেয়ারম্যান ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। ভোলা-১ আসনের সংসদ সদস্য।

📋 জীবনী

আন্দালিভ রহমান (জন্ম: ২০ এপ্রিল ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, আইনজীবী ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ জাতীয় দলের (বিজেপি) চেয়ারম্যান, ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং ২১ আগস্ট ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এছাড়া তিনি ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল-এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

জন্ম ও বংশ

আন্দালিভ রহমান ২০ এপ্রিল ১৯৭৪ খ্রীষ্টাব্দে তৎকালীন অবিভক্ত বরিশাল জেলার ভোলা দ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙালী মুসলমান খান্দানে জন্মগ্রহণ করেন, যারা বালিয়ার তালুকদার বংশ হিসাবে পরিচিত। তার পূর্বপুরুষ মুঙ্গা খাঁ আঠারো শতাব্দীতে আফগানিস্তানের গরমশির হতে বৃহত্তর বরিশালের সালুকা গাঁওয়ে বসবাস শুরু করেন। পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইঝি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন।

শিক্ষাজীবন

আন্দালিভ রহমান এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্র জীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র।

কর্মজীবন

তিনি ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় পাস করেন। এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং ৩ বছর তার সাথে কাজ করেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবন

২০০০ সাল থেকে আন্দালিভ রহমান তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। ২০০৮ সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ছিলেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ভোলা-১ (Bhola-1)
🔢 আসন কোড: ১১৫
🗺️ বিভাগ: বরিশাল
🏙️ জেলা: ভোলা
👥 মোট ভোটার: ৪০৬,৫৬৭
👨 পুরুষ ভোটার: ২১০,০৮৭
👩 নারী ভোটার: ১৯৬,৪৭৫
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৫
🏛️ ভোটকেন্দ্র: ১১০টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ভোলা-১ নির্বাচনী এলাকার মানচিত্র (Bhola-1 constituency map)
ভোলা-১ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖