📅 ১৭ অক্টোবর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ আমিরুল ইসলাম খান

মোঃ আমিরুল ইসলাম খান ✅

Amirul Islam Khan
🏛️ সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ১ ডিসেম্বর ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ণ 📍 গ্রাম: তামাই, ডাকঘর: তামাই-৬৭৩০ উপজেলা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ। 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ আমিরুল ইসলাম খান — সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৫ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

আমিরুল ইসলাম খান (জন্ম: ১ ডিসেম্বর ১৯৭০) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক।

১৯৭০ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মোজাম্মেল হক খান একজন ব্যবসায়ী এবং মাতা মোছা. আংগুরা বেগম গৃহিণী। ১৯৮৬ সালে তিনি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি সম্পূর্ণ করে ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিতুমীর কলেজে অধ্যয়নকালীন আমিরুল ইসলামের রাজনৈতিক কার্যক্রমের সূচনা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং এক পর্যায়ে সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে ২০০২-২০০৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: সিরাজগঞ্জ-৫ (Sirajgonj-5)
🔢 আসন কোড: ৬৬
🗺️ বিভাগ: রাজশাহী
🏙️ জেলা: সিরাজগঞ্জ
👥 মোট ভোটার: ৪২৬,৩২১
👨 পুরুষ ভোটার: ২১৮,৬৬৪
👩 নারী ভোটার: ২০৭,৬৫৫
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ২
🏛️ ভোটকেন্দ্র: ১২৩টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার মানচিত্র (Sirajgonj-5 constituency map)
সিরাজগঞ্জ-৫ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖