📅 ১৯ আগস্ট ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
এ এম মাহবুব উদ্দিন

এ এম মাহবুব উদ্দিন

Eem Mahbub Uddin
🏛️ সংসদ সদস্য (নোয়াখালী-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 আইনজীবী 📅 ১২ জানুয়ারি ১৯৫৬, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

এ. এম. মাহবুব উদ্দিন — সংসদ সদস্য (নোয়াখালী-১ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (জন্ম: ১২ জানুয়ারি ১৯৫৬) একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জুলাই গণআন্দোলনেও তিনি সাহসী ভূমিকা রাখেন।

কর্মজীবন

মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নোয়াখালী-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীও। তিনি ঢাকায় অবস্থিত আইন সংস্থা 'মাহবুব অ্যান্ড কোম্পানির' প্রতিষ্ঠাতা ও প্রধান। ২০২৪ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

গুলিবিদ্ধ

১৫ ডিসেম্বর ২০১৮ এ, আসন্ন সাধারণ নির্বাচনের নির্বাচনী প্রচার চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে সোনাইমুড়ি পুলিশ গুলি চালালে ছয়টি গুলিতে তিনি আহত হন।

পূর্বসূরী: জয়নুল আবদিন ফারুক, উত্তরসূরী: এইচ. এম. ইব্রাহিম

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖