📅 ৩ অক্টোবর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
আফরোজা খানম

আফরোজা খানম ✅

Afroza Khanam Rita
🏛️ খাদ্যমন্ত্রী (সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী; মানিকগঞ্জ-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ৪ এপ্রিল ১৯৬২, ১২:০০ পূর্বাহ্ণ 📍 গ্রাম: গিলন্ড, ডাকঘর: জয়নগর-১৮০০, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

আফরোজা খানম — খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

📋 জীবনী

আফরোজা খানম রিতা (জন্ম: ৪ এপ্রিল ১৯৬২) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। মানিকগঞ্জ-৩ আসনের তিনি সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

প্রাথমিক জীবন

আফরোজা খানম রিতা ৪ এপ্রিল ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মন্ত্রী, মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু, মাতা হুরন নাহার রশিদ। আফরোজা খানম রিতা বিয়ে করেন মইনুল ইসলামকে। রিতা এইচএসসি পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় অষ্টমস্থান অধিকার করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি. কম (অনার্স) পাস করেন।

রাজনৈতিক জীবন

আফরোজা খানম রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।পরে ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারেক রহমানের মন্ত্রীসভায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

📰 সংশ্লিষ্ট সংবাদ

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: মানিকগঞ্জ-৩ (Manikgonj-3)
🔢 আসন কোড: ১৭০
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: মানিকগঞ্জ
👥 মোট ভোটার: ৪০০,০৫৯
👨 পুরুষ ভোটার: ১৯৯,৩৯৮
👩 নারী ভোটার: ২০০,৬৬০
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১
🏛️ ভোটকেন্দ্র: ১৪৪টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
মানিকগঞ্জ-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Manikgonj-3 constituency map)
মানিকগঞ্জ-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖