📅 ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ আবুল কালাম আজাদ

মোঃ আবুল কালাম আজাদ ✅

Abul Kalam Ajad
🏛️ সংসদ সদস্য (খুলনা-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
📌 বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 ব্যবসা 📅 ৪ নভেম্বর ১৯৬৬, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ আবুল কালাম আজাদ — সংসদ সদস্য (খুলনা-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

মাওলানা আবুল কালাম আজাদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবুল কালাম আজাদ ৩ ভাই ও ৪ বোনের ভেতর মেজো। তিনি ৩ সন্তানের জনক। তার ২ জন পুত্র এবং ১ জন কন্যা সন্তান রয়েছে। তার বড় ছেলে একজন প্রকৌশলী এবং ছোট ছেলে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আবুল কালাম আজাদ ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনের কিছুদিন আগে গ্রেফতার হয়ে কারাবরণ করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: খুলনা-৬ (Khulna-6)
🔢 আসন কোড: ১০৪
🗺️ বিভাগ: খুলনা
🏙️ জেলা: খুলনা
👥 মোট ভোটার: ৪২৩,৩৩১
👨 পুরুষ ভোটার: ২১২,৮৬৯
👩 নারী ভোটার: ২১০,৪৬১
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১
🏛️ ভোটকেন্দ্র: ১৫৪টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
খুলনা-৬ নির্বাচনী এলাকার মানচিত্র (Khulna-6 constituency map)
খুলনা-৬ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖