📅 ১৭ অক্টোবর ২০২৬, ৩:২২ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) ✅

Ebiem Ashraf Uddin
🏛️ সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ৩০ জুন ১৯৫৭, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

এ,বি,এম আশরাফ উদ্দিন (নিজান) — সংসদ সদস্য (লক্ষীপুর-৪ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

এ বি এম আশরাফ উদ্দিন নিজান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য।

প্রাথমিক জীবন

এ বি এম আশরাফ উদ্দিন নিজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

নিজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখা সভাপতি ছিলেন। ২০০১ ও ২০০৮ সালের অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের জুলাই মাসে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে বাংলাদেশ সংসদের কাছে সরকার বিরোধী বিক্ষোভে নিজান অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক নিজান ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আহত হন। ফারুককে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে নিজান বাদী হয়ে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন। এর আগে ঢাকার একটি থানা এ সংক্রান্ত মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের ত্রিশজনের মতো সদস্যকে আসামী করা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: লক্ষীপুর-৪ (Lakshmipur-4)
🔢 আসন কোড: ২৭৭
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: লক্ষ্মীপুর
👥 মোট ভোটার: ৪১৮,১৬০
👨 পুরুষ ভোটার: ২১৮,৪৮৩
👩 নারী ভোটার: ১৯৯,৬৭৬
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ১
🏛️ ভোটকেন্দ্র: ১১৪টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
লক্ষীপুর-৪ নির্বাচনী এলাকার মানচিত্র (Lakshmipur-4 constituency map)
লক্ষীপুর-৪ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖