📅 ১৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ আবদুস সালাম পিন্টু

মোঃ আবদুস সালাম পিন্টু

Abdus Salam Pintu
🏛️ সংসদ সদস্য (টাঙ্গাইল-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 আইনজীবী 📅 ১ জুলাই ১৯৫২, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ আবদুস সালাম পিন্টু — সংসদ সদস্য (টাঙ্গাইল-২ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

আব্দুস সালাম পিন্টু হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও উপ-শিক্ষামন্ত্রী ছিলেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

পিন্টু ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১শে আগস্ট ২০০৪ গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান। প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৬ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে টাঙ্গাইল-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাই মাওলানা তাজউদ্দিন হরকাতুল জিহাদ আল ইসলামীর প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে একজন এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তার ছোট ভাই।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖