📅 ১৯ আগস্ট ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
আবদুল ওয়াদুদ ভূঁঞা

আবদুল ওয়াদুদ ভূঁঞা

Abdul Oadud Bhuna
🏛️ সংসদ সদস্য (খাগড়াছড়ি আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 রাজনীতিবিদ 📅 ৫ জানুয়ারি ১৯৬৫, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

আবদুল ওয়াদুদ ভূঁঞা — সংসদ সদস্য (খাগড়াছড়ি আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

ওয়াদুদ ভূইয়া (জন্ম: ৫ জানুয়ারি, ১৯৬৫) ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসন এর সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খাগড়াছড়ি জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি। পাশাপাশি, দলটির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে খাগড়াছড়ি (২৯৮ নং) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

জীবন বৃত্তান্ত

ওয়াদুদ ভূইয়া ১৯৬১ সালের ৫ জানুয়ারি প্রাক্তন পার্বত্য চট্টগ্রাম (বর্তমান খাগড়াছড়ি) জেলার রামগড় মহকুমা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সালেহ আহমদ ভূইয়া এবং মায়ের নাম বিয়া ছালেহ। তার স্ত্রী জাকিয়া জিনাত বীথি। এই দম্পতীর বিয়া বাঁশরী নামে একটা কন্যা সন্তান রয়েছে। এছাড়াও ওনার প্রথম স্ত্রীর সংসারে দুইজন কন্যা রয়েছে। যাদের নাম বাঁশরী ওয়াদুদ ও অপ্সরী ওয়াদুদ। প্রথম স্ত্রীর সাথে ওয়াদুদ ভূঁইয়ার বিচ্ছেদ ঘটেছে।

শিক্ষা

১৯৭৪ খ্রিষ্টাব্দে ওয়দুদ ভূইয়া পঞ্চম শ্রেণি পাশ করে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮০ খ্রিষ্টাব্দে তিনি এসএসসি পাশ করেন। ১৯৮২-১৯৮৩ শিক্ষাবর্ষে তিনি এইচএসসি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হন। ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস পাশ করেন।

রাজনৈতিক জীবন

==== জাতীয়তাবাদী রাজনীতি ==== ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রামগড় রাজনৈতিক জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক এবং সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি রামগড় রাজনৈতিক জেলা যুবদল সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি খাগড়াছড়ি জেলা বিএনপি'র- এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপি-এর সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি বিএনপি-এর কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০২১ তারিখে

==== জনপ্রতিনিধিত্ব ==== ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পাবর্ত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে ৬ষ্ঠ জাতীয় সংসদ এর সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, তিনি ১৯৯১ (পঞ্চম) ও ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ১৯৮৯ সালে অনুষ্ঠিত খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে তৎকালীন চেয়ারম্যান সমীরণ দেওয়ানের “স্বেচ্ছাচারিতা ও অনিয়ম”-এর প্রতিবাদে পদত্যাগ করেন। ২০০২ সালে তিনি সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আন্দোলন

তিন পার্বত্য জেলার জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সুপরিচিত। ৯০-এর এরশাদ বিরোধী গণ-আন্দোলনে তিনি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিলেন। শান্তিচুক্তি-বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির বিরুদ্ধে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রাম জুড়ে যেই লংমার্চ কর্মসূচি পালন করেন, তার প্রধান সংগঠক ছিলেন ওয়াদুদ ভূইয়া। তিনি লংমার্চের সমাপনী দিনে তিনি সভাপতিত্ব করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🤖