📅 ৩ অক্টোবর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
আবদুল হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদ ✅

Abdul Hannan Masud
🏛️ সংসদ সদস্য (নোয়াখালী-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি
💼 ব্যবসা 📅 ১ জানুয়ারি ২০০০, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

আবদুল হান্নান মাসউদ — সংসদ সদস্য (নোয়াখালী-৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)

📋 জীবনী

আবদুল হান্নান মাসউদ (জন্ম: ১ জানুয়ারি ২০০০) একজন বাংলাদেশি ছাত্রনেতা ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ পুরুষ সংসদ সদস্য।

প্রাথমিক জীবন ও শিক্ষা

মাসউদ ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একজন অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

কর্মজীবন

আবদুল হান্নান মাসউদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম আলোচনায় আসেন। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে আটক করলে মাসউদ তাদের মুক্তি দাবি করেন। এসময় ডিবি হেফাজতে সমন্বয়করা ভিডিও বার্তায় আন্দোলন তুলে নেওয়ার বার্তা জানালে মাসউদ “ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে” অভিযোগ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রাজনীতি

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য এবং জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সর্বাধিক ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন

২০২৫ সালে মাসউদ জাতীয় ছাত্রশক্তির সাবেক নেত্রী শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন।

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: নোয়াখালী-৬ (Noakhali-6)
🔢 আসন কোড: ২৭৩
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: নোয়াখালী
👥 মোট ভোটার: ৩৩৯,১৮৫
👨 পুরুষ ভোটার: ১৭৮,৩০৯
👩 নারী ভোটার: ১৬০,৮৭৪
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ২
🏛️ ভোটকেন্দ্র: ৮৮টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
নোয়াখালী-৬ নির্বাচনী এলাকার মানচিত্র (Noakhali-6 constituency map)
নোয়াখালী-৬ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖