📅 ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
মোঃ আব্দুল বাতেন

মোঃ আব্দুল বাতেন ✅

Abdul Baten
🏛️ সংসদ সদস্য (ঢাকা-১৬ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী
💼 ব্যবসা 📅 ১৭ জানুয়ারি ১৯৫৩, ১২:০০ পূর্বাহ্ণ 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

মোঃ আব্দুল বাতেন — প্রতিমন্ত্রী

📋 জীবনী

আব্দুল বাতেন একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা, লেখক, অনুবাদক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

জন্ম ও প্রাথমিক জীবন

আব্দুল বাতেন রংপুর জেলার পীরগাছা থানার নটাবাড়ী গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন

আব্দুল বাতেন নটাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে পীরগাছা উপজেলার পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কারমাইকেল কলেজ, রংপুর থেকে ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন

আব্দুল বাতেন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে এক বছর জাতিসংঘের মিশনেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর পরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যক্ষ হিসেবে তিনি সর্বশেষ শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ দায়িত্ব পালনের মাধ্যমে ২০০৭ সালে অবসরে যান।

জাতীয় নির্বাচন

📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ঢাকা-১৬ (Dhaka-16)
🔢 আসন কোড: ১৮৯
🗺️ বিভাগ: ঢাকা
🏙️ জেলা: ঢাকা
👥 মোট ভোটার: ৪০০,৪৯৯
👨 পুরুষ ভোটার: ২০১,১৬৮
👩 নারী ভোটার: ১৯৯,৩২৩
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ৮
🏛️ ভোটকেন্দ্র: ১২৭টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ঢাকা-১৬ নির্বাচনী এলাকার মানচিত্র (Dhaka-16 constituency map)
ঢাকা-১৬ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖