📅 ১৭ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত
আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু

Abdul Awal Mintoo
🏛️ মন্ত্রী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) | সংসদ সদস্য (ফেনী-৩ আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
💼 ব্যবসা 📅 ২২ ফেব্রুয়ারি ১৯৪৯, ১২:০০ পূর্বাহ্ণ 📍 আলাইয়াপুর গ্রাম, দাগনভূঁইয়া, ফেনী 🌍 বাংলাদেশি

✨ সংক্ষিপ্ত পরিচিতি

আবদুল আউয়াল মিন্টু — মন্ত্রী

📋 জীবনী

আবদুল আউয়াল মিন্টু (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৪৯) একজন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হাজী শফীউল্ল্যাহ একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। পুত্র তাবিথ আউয়াল। শিক্ষাজীবনে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি পাস করেন। মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রী এবং ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ব্যবসায়িক জীবনে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও জেনারেল লাইফ ইন্সুরেন্সের ডাইরেক্টর এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির সাধারণ নির্বাচনের পূর্বে গ্রেপ্তার হন এবং জামিন পেয়ে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
📤 শেয়ার: 📘 Facebook 💬 WhatsApp
🗳️ নির্বাচনী এলাকার তথ্য
📌 আসন: ফেনী-৩ (Feni-3)
🔢 আসন কোড: ২৬৭
🗺️ বিভাগ: চট্টগ্রাম
🏙️ জেলা: ফেনী
👥 মোট ভোটার: ৫০৮,১৯৪
👨 পুরুষ ভোটার: ২৬৩,২২৭
👩 নারী ভোটার: ২৪৪,৯৬৫
🏳️‍🌈 তৃতীয় লিঙ্গ: ২
🏛️ ভোটকেন্দ্র: ১৩২টি
📌 উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন (ফেব্রুয়ারি ২০২৬)
🗺️ এলাকার মানচিত্র
ফেনী-৩ নির্বাচনী এলাকার মানচিত্র (Feni-3 constituency map)
ফেনী-৩ — বাংলাদেশ নির্বাচন কমিশনের মানচিত্র
🤖