📌 বিশ্বকাপ ফুটবলের আনন্দময় মুহূর্তকে আরও সমৃদ্ধ করতে প্রথম আলো ও সুপার স্টারের যৌথ আয়োজনে তিন মেগা বিজয়ীকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়
বিশ্বকাপ ফুটবলের আনন্দময় মুহূর্তকে আরও সমৃদ্ধ করতে প্রথম আলো ও সুপার স্টারের যৌথ আয়োজনে তিন মেগা বিজয়ীকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
🔴 মূল পয়েন্ট
- 📌 বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত তিন মেগা বিজয়ীকে পুরস্কার প্রদান
- 📌 চ্যাম্পিয়ন তাসনিম চৌধুরী পেয়েছেন সুপার স্টারের ডায়মন্ড সিলিং ফ্যান, এলইডি লাইট ও অ্যাকসেসরিস কম্বো
- 📌 প্রথম রানারআপ জাহাঙ্গীর আলম ও দ্বিতীয় রানারআপ জুয়েল রানা যথাক্রমে স্টর্মি ফ্যান ও এলইডি লাইট কম্বো পুরস্কার লাভ
- 📌 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র
📰 বিস্তারিত
বিশ্বকাপ ফুটবলের আনন্দময় মুহূর্তকে আরও সমৃদ্ধ করতে প্রথম আলো ও সুপার স্টারের যৌথ আয়োজনে তিন মেগা বিজয়ীকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের কুইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেগা বিজয়ীদের নির্বাচন করা হয়।
চ্যাম্পিয়ন হিসেবে ঢাকার তাসনিম চৌধুরী পেয়েছেন সুপার স্টারের ডায়মন্ড সিলিং ফ্যান, এলইডি লাইট ও অ্যাকসেসরিস কম্বো। প্রথম রানারআপ যশোরের জাহাঙ্গীর আলম পেয়েছেন স্টর্মি ফ্যান, এলইডি লাইট ও অ্যাকসেসরিস কম্বো। দ্বিতীয় রানারআপ ময়মনসিংহের মো. জুয়েল রানা পেয়েছেন স্টর্মি ফ্যান ও এলইডি লাইট কম্বো।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং সুপার স্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুল্লাহ আল মামুন ও মোহিত চক্রবর্তী।
"সুপার স্টার ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছে। দেশের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকি আমরা। সুপার স্টার ফুটবল জিনিয়াস ক্যাম্পেইনটিও তেমনই একটি উদ্যোগ। বিশ্বকাপের সময়টিকে গ্রাহকদের জন্য আরও আনন্দময় ও রঙিন করে তুলতেই প্রথম আলোর সঙ্গে আমাদের যুক্ত হওয়া।"
বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে মোহিত চক্রবর্তী বলেন, ‘গ্রাহকদের সঙ্গে সুপার স্টারের সম্পর্ক ও সম্পৃক্ততা আরও বাড়াতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগে যুক্ত থাকতে চাই।’
প্রথম আলো ট্রাস্ট দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় সুপার স্টার ফুটবল জিনিয়াসের মতো আয়োজনগুলো মানুষের মধ্যে বাড়তি আনন্দ নিয়ে এসেছে।’
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: কারওয়ান বাজার, ঢাকা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: আনিসুল হক, উৎপল শুভ্র, আবদুল্লাহ আল মামুন, মোহিত চক্রবর্তী, তাসনিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, জুয়েল রানা
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৩ জন মেগা বিজয়ী, ১০১ জন দৈনিক বিজয়ী, ৬৮ হাজার ৪৭৬ জন নিবন্ধিত অংশগ্রহণকারী, ৫৩ লাখ ৭৫ হাজার ৭০২ জন রিচ
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!