📌 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও দুইটি নতুন গ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও নজরুলচর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ আয়োজন করে ‘নজরুল স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের।
🔴 মূল পয়েন্ট
- 📌 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস পালনে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও দুইটি নতুন গ্রন্থ প্রকাশ
- 📌 অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘ছোটদের নজরুল’ ও ‘গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী’ নামের দুইটি গ্রন্থ
- 📌 অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা
- 📌 মুক্ত আসরের প্রতিষ্ঠাতা আবু সাঈদ বলেন, নজরুলের রাজনীতি শতবছর পূর্তি উপলক্ষে তাঁর চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ চলছে
📰 বিস্তারিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও নজরুলচর্চা ও গবেষণা কেন্দ্র ‘আমিই নজরুল’ আয়োজন করে ‘নজরুল স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও নজরুলবিষয়ক দুটি বই প্রকাশিত হয়।
প্রকাশিত দুইটি গ্রন্থের মধ্যে রয়েছে বন্দে আলী মিয়ার ‘ছোটদের নজরুল’ ও অশোক কুমার সেনগুপ্তের ‘গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী।’ ‘গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী’ গ্রন্থটি কাঠবিড়ালি প্রকাশন থেকে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অংশ নেন। আলোচনা করেন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, গবেষক মোহাম্মদ আবদুল হাই, প্রাবন্ধিক খান মাহবুব, গবেষক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী, শিক্ষাবিদ নীরদ বরণ মজুমদার, লেখক সোনিয়া তাসনিম, নজরুল গবেষক মাহবুবুল হক, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক ইয়াকুব নবী, মাসুদ আহমেদ, কবি শরিফুল ইসলাম শরিফ, মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমাসহ প্রমুখ।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘কাজী নজরুল ইসলাম কবি, শিল্পী, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক পরিচয়ের সঙ্গে তিনি ছিলেন একজন রাজনীতিবিদও। এই বছর তাঁর রাজনীতি শতবছর পূর্তি হচ্ছে। নজরুলের চেতনা, আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য ‘আমিই নজরুল’ সারা বছর নানা উদ্যোগ নিয়ে থাকে।’
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মুন্নী কাদের। কবিতা আবৃত্তি করেন নাজমুন নাহার, জেসমিন বন্যা ও সুরাইয়া আর চৌধুরী। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছিল স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা ‘বইচারিতা’।
‘কাজী নজরুল ইসলাম কবি, শিল্পী, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক পরিচয়ের সঙ্গে তিনি ছিলেন একজন রাজনীতিবিদও। এই বছর তাঁর রাজনীতি শতবছর পূর্তি হচ্ছে।’
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: ধানমন্ডি, রাজধানী
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: আবু সাঈদ, অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, মাহবুবুল হক
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৫০
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!