📌 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। জামায়াত নেতারা বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে গতকাল শনিবার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
🔴 মূল পয়েন্ট
- 📌 এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে
- 📌 মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে
- 📌 ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে
- 📌 জামায়াত নেতারা ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন
📰 বিস্তারিত
রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় এমপি আয়নুল হকের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে এমপি আয়নুল হক হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করেন বলে জানা গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
এ ঘটনায় শনিবার রাতেই বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিবৃতিতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলা আমির আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা।
জামায়াত নেতারা অভিযোগ করেন, তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো প্রমাণ ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগেরও তাঁরা প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা আরও বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত।
"হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠনকে হয়রানি না করার আহ্বান জানান তাঁরা।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: এমপি ভিপি আয়নুল হক, শামীমুল হাসান, মো. আহসানুজ্জামান
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১৫ জন নাম উল্লেখ, অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!