📌 সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে। চরের মানুষের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে
সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে। চরের মানুষের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সমবায় ও সামাজিক সংগঠন 'সমধারা' আয়োজিত এ উৎসবের ইভেন্ট পার্টনার ছিল পর্যটন উদ্যোগ 'স্মার্ট ট্যুরিজম'। উৎসবে ছিল যমুনা নদীতে নৌভ্রমণ, ঘুড়ি ওড়ানো, বাউলসংগীত এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিটুলি পরিবেশন।
🔴 মূল পয়েন্ট
- 📌 সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে।
- 📌 চরের মানুষের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
- 📌 সমবায় ও সামাজিক সংগঠন 'সমধারা' আয়োজিত এ উৎসবের ইভেন্ট পার্টনার ছিল পর্যটন উদ্যোগ 'স্মার্ট ট্যুরিজম'।
- 📌 উৎসবে ছিল যমুনা নদীতে নৌভ্রমণ, ঘুড়ি ওড়ানো, বাউলসংগীত এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিটুলি পরিবেশন।
📰 বিস্তারিত
সমধারার সভাপতি ও সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি বলেন, 'চরের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। যমুনা নদীতে নৌভ্রমণ এবং চরাঞ্চলের প্রকৃতিকে ঘিরে পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। চর উৎসবের মধ্য দিয়ে আমরা চরের সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি। চরের মানুষকে সম্পৃক্ত করে স্থানীয় খাবার, সাজসজ্জা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আয়োজনটি করা হয়েছে, যাতে শহরের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম চরের জীবন ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।'
স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা মো. আসলাম উদ্দিন বলেন, 'সিরাজগঞ্জ তথা চরাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে এ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, দেশের পর্যটনের নতুন ঠিকানা হিসেবে চরাঞ্চলকে পরিচিত করার ক্ষেত্রে চর উৎসব একটি নতুন সংযোজন হবে। সামনের দিনগুলোতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে আমরা ভিলেজ ট্যুরিজমকে এগিয়ে নিতে চাই।'
সমধারার সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতীক মাহমুদ বলেন, 'সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসবের আয়োজনের মধ্য দিয়ে চরের মানুষের জীবনযাপন, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানকার মানুষের সঙ্গে অতিথিদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চল সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ুক এবং চরের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক।'
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: সিরাজগঞ্জ, বাংলাদেশ
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: আব্দুল্লাহ আল সাফি, সাংবাদিক
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: না
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!