📌 কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪, আহত ৩
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ ছবি: সংগৃহীত ০৬:৩৪ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
🔴 মূল পয়েন্ট
- 📌 কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ জন
- 📌 আহত ৩ জন, তাদের মধ্যে এক শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক
📰 বিস্তারিত
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের এক স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এমআর/
"শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: কক্সবাজার
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: সাজ্জাদ হোসেন রুবেল, কাশিফা জান্নাত
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৪
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!