📌 বাগেরহাটের মোংলায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা ভুক্তভোগী কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ও চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে
বাগেরহাটের মোংলায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির স্বজনরা ভুক্তভোগী কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ও চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভুক্তভোগী কিশোরীর মামার করা মামলায় পুলিশ অভিযুক্ত সুমন সিকদারকে (৩৫) গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
🔴 মূল পয়েন্ট
- 📌 ভুক্তভোগী কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ অভিযুক্ত সুমন সিকদারের স্বজনদের বিরুদ্ধে
- 📌 মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে
- 📌 ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি
- 📌 অভিযুক্ত ব্যক্তির পরিবারের কারও কাছ থেকে সরাসরি বক্তব্য পাওয়া যায়নি
📰 বিস্তারিত
বাগেরহাটের মোংলায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির স্বজনরা ভুক্তভোগী কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ও চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভুক্তভোগী কিশোরীর মামার করা মামলায় পুলিশ অভিযুক্ত সুমন সিকদারকে (৩৫) গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। সুমনের বাড়ি মোংলা পৌর শহরে।
এদিকে শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে বিকেলে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দেন। ভুক্তভোগী কিশোরীর সঙ্গে হাসপাতালে এসেছিলেন তার মামা। তিনি অভিযোগ করেন, মামলা তুলে নিতে হুমকি–ধমকি দিচ্ছেন গ্রেপ্তার সুমন সিকদারের স্বজনেরা।
কিশোরীর মামা জানান, তাঁর ভাগনির জন্মের আগেই মেয়েটির বাবা মারা যান। পরে মেয়েটির মায়ের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। তিনি আরও বলেন, ‘আমাদের বাড়িতে আমার বাবা-মায়ের কাছে বড় হতে থাকে সে। গত রোববার একটি ঘেরে শাপলা তুলতে গেলে সুমন সিকদার মাছ দেওয়ার কথা বলে আমার ভাগনিকে ধর্ষণ করে। পরে হুমকি–ধমকি দেয় কাউকে বললে মেরে ফেলবে।’
ভুক্তভোগীর মামা আরও জানান, বিষয়টি শুরুতে লোকলজ্জার ভয়ে তাঁর মা কাউকে জানাতে চায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁরা জানতে পারেন। এরপর তাঁরা থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটকও করেছে। তবে মামলা তুলে নিতে তাঁরা নানাভাবে চাপ দিচ্ছে এবং বিষয়টা মীমাংসা করে ফেলতে বলছে।
এ বিষয়ে অভিযুক্ত সুমনের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে হুমকির অভিযোগের বিষয়ে সুমনের মামা আল-আমিন মুঠোফোনে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’
পুলিশ জানায়, মামলার বাদী ও তাঁর পরিবারকে হুমকির বিষয়ে পুলিশ অবগত নয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
‘আমাদের বাড়িতে আমার বাবা-মায়ের কাছে বড় হতে থাকে সে। গত রোববার একটি ঘেরে শাপলা তুলতে গেলে সুমন সিকদার মাছ দেওয়ার কথা বলে আমার ভাগনিকে ধর্ষণ করে। পরে হুমকি–ধমকি দেয় কাউকে বললে মেরে ফেলবে।’
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: মোংলা, বাগেরহাট
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: সুমন সিকদার, ভুক্তভোগী কিশোরী, মো. আতিকুর রহমান
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৩৫
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!