📅 ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ এআই প্রযুক্তিতে যাচাই করা সর্বশেষ সঠিক বাংলা সংবাদ।
⚡ শেষ মুহূর্ত

দগ্ধ ১ জনের মৃত্যু: কলাবাগানের বাসায় গ্যাস বিস্ফোরণ

দগ্ধ ১ জনের মৃত্যু: কলাবাগানের বাসায় গ্যাস বিস্ফোরণ

📷 ছবি: Ajker Patrika

📡 নিউজ সোর্সগুলি:
🔗 আজকের পত্রিকা ↗ ⚠ একক সোর্স
ℹ️ এই প্রতিবেদনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা একাধিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে পুনর্লিখিত। মূল নিউজ সোর্সগুলি নিচে উল্লেখ করা হয়েছে।

📌 কলাবাগানের বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

কলাবাগানের বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

🔴 মূল পয়েন্ট

  • 📌 কলাবাগানের বাসায় গ্যাস বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে।
  • 📌 বিস্ফোরণে দগ্ধ ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

📰 বিস্তারিত

কলাবাগানের কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ জনসহ ৫ জন দগ্ধের ঘটনায় ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। ডা. সুলতান মাহমুদ আরও জানান, মৃত সাবার ছেলে আরিস রহমান মাহাদ ৫৭ শতাংশ সাবার স্বামী মানিক ৬ শতাংশ, এ ছাড়া সানজিদা ৩৭ শতাংশ ও তাঁর মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)। দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভিতর বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন বাচ্চাকে নিয়ে দৌড়ো রুম থেকে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তাঁর স্ত্রী ও পাশের রুমের মা-মেয়ে। মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এদিকে, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

📊 তথ্যের সারসংক্ষেপ

  • 📍 স্থান: কলাবাগান, ঢাকা
  • 👥 খবরের মুখ্য ব্যক্তি: মানিক, ইফতি সাবা, আরিস রহমান মাহাদ
  • 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১২, ২৫, ৩৭, ৪০, ৫৭, ৬
"তিনি জানান সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।"

📡 মূল নিউজ সোর্সসমূহ

এই প্রতিবেদনটি নিচের সংবাদমাধ্যমগুলোর তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। মূল সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুন:

📤 শেয়ার করুন: 📘 Facebook 💬 WhatsApp 𝕏 Twitter 💼 LinkedIn ✈️ Telegram

💬 মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য অনুমোদনের পর প্রকাশ করা হবে। ইমেইল প্রকাশিত হবে না।
🤖