📌 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের কাজ পেতে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ পেতে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
🔴 মূল পয়েন্ট
- 📌 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন নির্মাণের কাজ পেতে জালিয়াতির অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন
- 📌 আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ নভেম্বর দুদক এই মামলা করে
- 📌 অভিযোগে বলা হয়, ৭৫ কোটি টাকার প্রকল্পের কাজ পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছে জি কে শামীমের প্রতিষ্ঠান
- 📌 আগামী ২০ সেপ্টেম্বর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে
📰 বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ পেতে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দরপত্র জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার মামলায় যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দুজনের বিরুদ্ধে মামলাটি করেন দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম জেলা–১–এর তৎকালীন সহকারী পরিচালক ফখরুল ইসলাম। এতে বলা হয়, ৭৫ কোটি টাকার ওই প্রকল্পের কাজ নিতে জি কে শামীমের প্রতিষ্ঠান দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স–জিকেবিএল (জেভি) প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। কাজ পেতে দরপত্রের সঙ্গে যে কাগজপত্র দেওয়া হয়, সেখানে জালিয়াতি করা হয়েছে। কোম্পানি–সংক্রান্ত তথ্যও পাল্টানো হয়েছে।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রকৃত নিবন্ধিত নামের সঙ্গে একক মালিকানাধীন ফার্মের নাম যুক্ত করে রেজিস্ট্রেশন দেখিয়ে এবং নিবন্ধিত শেয়ারের চেয়ে বেশি সংখ্যার শেয়ার দেখিয়ে দরপত্র জমা দেওয়া হয়। কাজ পেতে ১০ বছরের অভিজ্ঞতা, বিগত পাঁচ বছরের বহুতল ভবন নির্মাণকাজ শেষের সনদ ও অতীতের টার্নওভারের যে শর্ত দেওয়া হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও বানানো কাগজপত্র জমা দেওয়া হয় বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে।
"দরপত্র জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার মামলায় যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: চট্টগ্রাম
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: জি কে শামীম
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৭৫ কোটি টাকা, ১০ বছর, ২০ সেপ্টেম্বর
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!