📌 ছুটির দিনে রাজধানীর জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। টিকিট সংগ্রহ ও প্রবেশপথে দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তির পাশাপাশি কিছুটা বিশৃঙ্খলাও লক্ষ করা যায়
রাজধানীর জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। টিকিট সংগ্রহ ও প্রবেশপথে দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তির পাশাপাশি কিছুটা বিশৃঙ্খলাও লক্ষ করা যায়।
🔴 মূল পয়েন্ট
- 📌 রাজধানীর জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
- 📌 জাদুঘরের মূল ফটকে টিকিট সংগ্রহের জন্য শত শত মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করেন।
- 📌 প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে দর্শনার্থীরা ভোগান্তির শিকার হন।
- 📌 উত্তেজিত কয়েকজন দর্শনার্থী জোর করে টিকিট কাউন্টারের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন।
📰 বিস্তারিত
ছুটির দিনে রাজধানীর জুলাই ৩৬ গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজ শুক্রবার বেলা তিনটায় দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়ার কথা থাকলেও এর আগেই মূল ফটকে দীর্ঘ সারি তৈরি হয়। এতে টিকিট পেতে বাড়ে অপেক্ষা, পোহাতে হয়েছে ভোগান্তি। গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের ব্যবহৃত সামগ্রী এবং গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ঘুরে দেখতে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসেন।
অতিরিক্ত দর্শনার্থীর চাপে ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলাও দেখা গেছে। সরেজমিনে বেলা আড়াইটার দিকে জাদুঘরের মূল প্রবেশ ফটকে দেখা যায়, টিকিটের জন্য শত শত মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে দুর্ভোগে পড়েন অনেকে। অপেক্ষমাণ কয়েকজন অভিযোগ করেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছিল না। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন জোর করে টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে পড়েন। পরে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর পল্লবী থেকে পরিবার নিয়ে আসা আজাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চা নিয়ে আধা ঘণ্টার বেশি রোদে দাঁড়িয়ে আছি। টিকিট পাইনি এখনো।’ মূল প্রবেশ ফটকে টিকিট না পেয়ে অনেকে বের হওয়ার গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন, এতে সেখানেও ভিড় জমে যায়। জাদুঘরের কর্মীরা তাঁদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় নিরাপত্তারক্ষীদের উদ্দেশ করে এক দর্শনার্থী বলেন, ‘ছুটির দিনে একটু সুযোগ তো দিতে হয়। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তারা কি কিছুই দেখবে না?’
‘ছুটির দিনে একটু সুযোগ তো দিতে হয়। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তারা কি কিছুই দেখবে না?’
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: রাজধানীর জুলাই ৩৬ গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: দর্শনার্থীরা, কর্মীরা, নিরাপত্তারক্ষীরা, আজাদুল ইসলাম
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৩৬
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!