📌 রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
🔴 মূল পয়েন্ট
- 📌 রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসীসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
- 📌 অভিযানে উদ্ধার হয়েছে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি সামুরাই, একটি চাপাতি ও একটি চোরাই মোটরসাইকেল
- 📌 উদ্ধার করা হয়েছে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার ও এক হাজার ৫০ পিস ইয়াবা
- 📌 গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক, দস্যুতা ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানায় র্যাব
📰 বিস্তারিত
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, সোমবার (৩১ আগস্ট) র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, কিশোর গ্যাংয়ের নেতা ও ছিনতাইকারীরা অবস্থান করছে। এর ভিত্তিতে রাতভর একাধিক অভিযান পরিচালনা করে র্যাব।
অভিযানে মোহাম্মদপুরের বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। লাউতলা এলাকা থেকে ইব্রাহিম সরকার ওরফে রাব্বিকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে একটি চাপাতি এবং মো. রমজানকে একটি সামুরাইসহ আটক করা হয়।
কিশালয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুলকে একটি সামুরাইসহ এবং লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে, শিয়া মসজিদ এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. বাবু এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে আটক করা হয়।
‘সাত মসজিদ হাউজিংয়ের জনতাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।’
শেরে বাংলা নগর থানার তালতলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পাঁচ মাদক মামলার আসামি মো. মনির বেপারীকে আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। আর মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধের শুটকির আড়ৎ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে একটি সামুরাইসহ আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. জাকির হোসেন, মো. দ. রফিকুল ইসলাম সুমন, সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব এবং মো. শফিকুর রহমানকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও, যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর এলাকা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: মেজর এম মুবীন রহমান তাপস, মো. জাহিদ কাদেরী, ইব্রাহিম সরকার, মো. রিয়াদ হোসেন, মো. মনির বেপারী
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১৫ জন গ্রেপ্তার, এক কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার, এক হাজার ৫০ পিস ইয়াবা
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!