📌 যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের উপকূলে প্রায় ৬০ বছর পর ধরা পড়েছে ৩৩৮ কেজি ওজনের বিশালাকার ব্লুফিন টুনা। অতিরিক্ত মাছ ধরার কারণে হারিয়ে যাওয়া এই প্রজাতিটি পুনরায় ফিরে আসায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা
যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে প্রায় ৬০ বছর পর ধরা পড়েছে একটি বিশালাকারের আটলান্টিক ‘ব্লুফিন’ টুনা। অতিরিক্ত মাছ ধরার কারণে এবং হেরিং মাছের ঝাঁক কমে যাওয়ায় ১৯৬০-এর দশকের পর থেকে নর্থ সি-তে ব্লুফিন টুনার আনাগোনা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
🔴 মূল পয়েন্ট
- 📌 যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে প্রায় ৬০ বছর পর ধরা পড়েছে ৩৩৮ কেজি ওজনের বিশালাকার ব্লুফিন টুনা
- 📌 গত রোববার ‘দ্য ডমিনেটর’ নামের মাছশিকারি নৌকা থেকে ধরা পড়ে মাছটি
- 📌 জ্যাক গার্ডনার নামে নৌকার একজন ক্রু বলেন, এটি তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা
- 📌 যুক্তরাজ্যে সর্বকালের সবচেয়ে বড় টুনা মাছ ধরা পড়েছিল ১৯৩৩ সালে, যার ওজন ছিল ৩৮৬ কেজি
- 📌 গবেষকরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পশ্চিম উপকূলে ব্লুফিন টুনা মাছের পুনরাবির্ভাব ঘটেছে
📰 বিস্তারিত
যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে প্রায় ৬০ বছর পর ধরা পড়েছে একটি বিশালাকারের আটলান্টিক ‘ব্লুফিন’ টুনা। অতিরিক্ত মাছ ধরার কারণে এবং হেরিং মাছের ঝাঁক কমে যাওয়ায় ১৯৬০-এর দশকের পর থেকে নর্থ সি-তে ব্লুফিন টুনার আনাগোনা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা সম্প্রতি হুইটবি উপকূল থেকে ছয়টি ব্লুফিন টুনা মাছের শরীরে ট্যাগ লাগিয়েছেন।
গত রোববার ‘দ্য ডমিনেটর’ নামের একটি মাছশিকারি নৌকা ৩৩৮ কেজি ওজনের দৈত্যাকার একটি ব্লুফিন টুনা মাছ নিয়ে তীরে ভেড়ে। নৌকাটির পাঁচ ক্রুর একজন জ্যাক গার্ডনার। তিনি বলেন, পরে তাঁরা আগেরটির চেয়ে সামান্য ছোট আকারের আরেকটি ব্লুফিন টুনা ধরেছেন। ২৮ বছর বয়সী গার্ডনারের বাড়ি নর্থ সি উপকূলের বন্দরনগরী হালের কাছের পল গ্রামে। তিনি বলেন, ‘এর আগে আমি কখনোই এমন কিছু ধরিনি।’ এই অভিজ্ঞতাকে তিনি তাঁর ‘জীবনের সেরা অনুভূতি’ বলে বর্ণনা করেছেন।
২০১৮ সাল থেকে ‘দ্য ডমিনেটর’ নৌযানে করে সমুদ্রে মাছ ধরতে যান গার্ডনার। তিনি বলেন, গত রোববার প্রথম মাছটি ধরার সময় তাঁদের নৌযানটি হুইটবি হারবার থেকে প্রায় ১০ মাইল (১৬ কিলোমিটার) দূরে ছিল। গার্ডনার বলেন, ‘মাছটি পানি থেকে লাফিয়ে উঠেছিল, আর আমরা সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে ছিলাম। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, সত্যিই আমরা এমন একটি মাছকে বড়শিতে আটকাতে পেরেছি।’
গার্ডনারদের মাছ ধরার দলটি সমুদ্রে যেখানে টুনা মাছ দুটি পেয়েছে, সেখানে পরিযায়ী প্রজাতির মাছ দেখতে পাওয়া গেছে বলে তাঁরা শুনেছিলেন। গার্ডনার আরও বলেন, ‘আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম, ঠিক তখন একঝাঁক পাখি দেখতে পাই। তাই সেখানে গিয়ে আশপাশে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করি। আর তখনই একটি মাছ আমাদের বড়শিতে আটকে যায়।’
গত বছর দক্ষিণ-পশ্চিম উপকূলের সমুদ্রসীমায় ধরা পড়া ২১০ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা মাছ নিলামে ২ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছিল। গার্ডনারদের নৌকা হুইটবি হারবারে ফিরে আসার আগেই তাঁদের ধরা ৩৩৮ কেজির মাছটি বিক্রি হয়ে যায়। পরদিন তাঁরা আরও একটি ব্লুফিন টুনা ধরেন। সেটির ওজনও ৩০০ কেজির বেশি ছিল।
‘হুক টু প্লেট’ নামের একটি মাছ বিক্রিকারী প্রতিষ্ঠান প্রথম টুনা মাছটি কিনে নিয়েছে। তাদের কর্মকর্তা ল্যান্স ভারেল বলেন, মাছটি ‘ভালো মানের’ এবং এগুলো রেস্তোরাঁ, সুশির বাজার ও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। ভারেল আরও বলেন, অভিজাত্যের প্রতীক এবং অত্যন্ত দামি মাছ হিসেবে ব্লুফিন টুনা খুবই জনপ্রিয়। এটিকে তাই সমুদ্রের ‘রোলস রয়েস’ বলা হয়। লন্ডনে কর্মরত জাপানি রাঁধুনিরা যদি এটিকে খুব ভালো মানের মনে করেন, তবে তাঁরা প্রতি কেজি ১০০ পাউন্ড পর্যন্ত দামে এটি কিনে নেবেন।
‘এর আগে আমি কখনোই এমন কিছু ধরিনি।’ এই অভিজ্ঞতাকে তিনি তাঁর ‘জীবনের সেরা অনুভূতি’ বলে বর্ণনা করেছেন।
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূল
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: জ্যাক গার্ডনার
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৬০ বছর, ৩৩৮ কেজি, ৩৮৬ কেজি, ২১০ কেজি
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!