📌 সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। গত শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
🔴 মূল পয়েন্ট
- 📌 সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।
- 📌 প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ২০২৫ সালের মে মাসে জো বাইডেন জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।
- 📌 ক্যানসার তখন তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছিল এবং শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের ছিল।
- 📌 হান্টার বলেন, 'এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই খুব দুর্বল করে দেওয়ার মতো। কিন্তু তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন।'
📰 বিস্তারিত
এর মধ্যে ছিল রেডিয়েশন ও হরমোন থেরাপি। গত মাসে নিজের স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন বলেছিলেন, 'খুব ভালোভাবেই' তাঁর চিকিৎসা চলছে।
শুক্রবার রাতে প্রকাশিত বিবিসি নিউজনাইটের এক দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যানসার হাড়সহ বিভিন্ন জায়গায় আরও ছড়িয়ে পড়েছে।
বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় সাক্ষাৎকারে হান্টারকে কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তিনি বলেন, 'এটা খুব, খুব কঠিন। তাঁকে এভাবে কষ্ট পেতে দেখা সত্যিই খুব দুঃখের।'
'এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই খুব দুর্বল করে দেওয়ার মতো। কিন্তু তিনি (বাইডেন) এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন। তিনি এ দেশকে নিয়ে খুব আশাবাদী।'
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: যুক্তরাষ্ট্র
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: জো বাইডেন, হান্টার বাইডেন
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৮৩ বছর বয়সী জো বাইডেন
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!