📌 নারী শিল্পীদের প্রতি সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীও এর শিকার হয়ে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তার একটি ভিডিওর কমেন্ট বক্সে শরীর ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের পর তিনি প্রতিবাদ জানিয়েছেন
নারী শিল্পীদের জন্য সামাজিক মাধ্যম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই নেতিবাচক মন্তব্যের বন্যা শুরু হয়। এবার একই পরিস্থিতির শিকার হলেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার একটি ভিডিওর কমেন্ট বক্সে শরীর ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
🔴 মূল পয়েন্ট
- 📌 অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী তার ফেসবুকে জার্মানির একটি বিশেষ রিসোর্টের ভিডিও পোস্ট করেন
- 📌 ভিডিওর কমেন্ট বক্সে তার পোশাক ও শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়
- 📌 প্রিয়ন্তী উর্বী ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই
- 📌 তিনি মন্তব্যকারীদের স্ক্রিনশট নিয়ে তাদের পরিবারের কাছে পাঠানোর কথাও বলেন
- 📌 দেশের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন পরিস্থিতি দেখে মনে হয় তিনি বাংলাদেশে জন্মেছেন বলে আফসোস হয়
📰 বিস্তারিত
নারী শিল্পীদের জন্য সামাজিক মাধ্যম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই নেতিবাচক মন্তব্যের বন্যা শুরু হয়। এবার একই পরিস্থিতির শিকার হলেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার একটি ভিডিওর কমেন্ট বক্সে শরীর ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়ন্তী। সেখানে তিনি জার্মানির একটি বিশেষ রিসোর্ট দেখিয়েছেন। মূলত জাহাজের কনটেইনারকে নজরকাড়া বাসায় রূপান্ত করা হয়েছে। ঘুরতে গিয়ে সেখানেই থেকেছেন প্রিয়ন্তী ও তার সফরসঙ্গীরা। সে কন্টেইনার দেখিয়েছেন ভিডিওতে। সেই পোস্টের কমেন্ট বক্সেই অভিনেত্রীর পোশাক ও শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে অনেকে।
বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) এক বার্তায় প্রিয়ন্তী বলেন, ‘কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’
মন্তব্যকারীদের স্ক্রিনশট নিয়েও পোস্টে যুক্ত করেছেন প্রিয়ন্তী। তার ভাষ্য, ‘আমি এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে একে একে সবাইকে করলাম। যারা এসব লিখছেন, তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও এসব স্ক্রিনশট পাঠানোর কথা আমার মাথায় এসেছে। কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।’
‘এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলে-মেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।’
আক্ষেপ করে উর্বী লিখেছেন, ‘মাঝে মাঝে সত্যিই মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে।’
সবশেষে অনুসারীদের উদ্দেশে এ অভিনেত্রী লেখেন, ‘আমার ফেসবুকে আমি কী পোস্ট করব, সেটা আমার সিদ্ধান্ত। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু সম্মান আমি আশা করি। সত্যি বলতে, এমন ভক্ত বা ফলোয়ার আমার দরকার নেই, যারা আমাকে ফলো করবে শুধু আমার শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য।’
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: জার্মানি ও বাংলাদেশ
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: প্রিয়ন্তী উর্বী
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ২৮ আগস্ট, ২৯ আগস্ট
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!