📌 চট্টগ্রাম বন্ধুসভায় সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণকাহিনি 'জলে ডাঙায়' নিয়ে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হিরণ্ময় কথকতা সিরিজের ৩৪তম পাঠচক্রে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা নাজিম উদ্দিন ও বন্ধু রাতুল দত্ত বইটির সৌন্দর্য ও ভাষাশৈলী প্রশংসা করেন
চট্টগ্রাম বন্ধুসভায় সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণকাহিনি ‘জলে ডাঙায়’ নিয়ে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হিরণ্ময় কথকতা সিরিজের ৩৪তম পাঠচক্রে গভীর আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আসরে বইটির ভাষাশৈলী ও ভ্রমণকাহিনির সৌন্দর্য নিয়ে বিশেষ আলোচনা হয়।
🔴 মূল পয়েন্ট
- 📌 ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্ধুসভায় অনুষ্ঠিত হিরণ্ময় কথকতা সিরিজের ৩৪তম পাঠচক্রে ‘জলে ডাঙায়’ বইয়ের আলোচনা অনুষ্ঠিত হয়
- 📌 উপদেষ্টা নাজিম উদ্দিন বলেন, বইটির নামকরণে ‘জলে’ বুঝায় নদী বা সমুদ্রপথ এবং ‘ডাঙায়’ বুঝায় স্থলপথ। লেখক মাদ্রাজ বন্দর থেকে শুরু করে সুয়েজ, পোর্ট সইদ, কায়রো সহ বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পাঠক পরিচয় করিয়ে দেন
- 📌 রাতুল দত্ত বলেন, লেখকের সাবলীল ভাষা ও রসবোধের কারণে ‘জলে ডাঙায়’ পড়া ছিল স্কুলজীবনে আনন্দদায়ক। বইটি পাঠককে অচেনা পৃথিবীকে পরিচিত করে তুলেছে
- 📌 কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন অদ্রীক রায়, ফাহিম শেখ ও নাফিসা মালিয়াত
📰 বিস্তারিত
‘জলে ডাঙায়’ বইটির আলোচনা শুরু হয় নামকরণের ব্যাখ্যা থেকে। উপদেষ্টা নাজিম উদ্দিন বলেন, “এ বই আলোচনা করার আগে জানতে হবে নামকরণ নিয়ে। যেহেতু বইটি ভ্রমণকাহিনি নিয়ে, এখানে জলে বলতে লেখক বুঝিয়েছেন নদী কিংবা সমুদ্রপথ এবং ডাঙায় বলতে বুঝিয়েছেন স্থলপথ। বইটি ভ্রমণের মধ্য দিয়ে মানুষ ও পৃথিবীকে দেখার এক আনন্দময় অভিজ্ঞতা। মাদ্রাজ বন্দর থেকে জাহাজে যাত্রা শুরু করে লেখক সুয়েজ, পোর্ট সইদ, কায়রো সহ নানা স্থান ও সংস্কৃতির সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেন। জাহাজের সহযাত্রী, অপরিচিত মানুষদের আচরণ, বিচিত্র সংস্কৃতি এবং পথের ছোট ছোট ঘটনাকে মুজতবা আলী তাঁর স্বভাবসুলভ রসবোধ ও বৈঠকি ভাষায় উপস্থাপন করেছেন। ফলে পাঠকের কাছে ভ্রমণটিও হয়ে ওঠে জীবন্ত ও সহজাত। বইটির সৌন্দর্য হলো এর সাবলীল ভাষাশৈলী। তা ছাড়া বিভিন্ন তথ্যের সঙ্গে গল্প, পর্যবেক্ষণের সঙ্গে হাস্যরস এবং ভ্রমণের সঙ্গে মানুষের জীবনকে মিলিয়ে লেখক তৈরি করেছেন এমন এক পাঠ, যেখানে অচেনা পৃথিবীও ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে।”
বইটি পড়ার অনুভূতি নিয়ে বন্ধু রাতুল দত্ত বলেন, “লেখকের একটি গল্প আমাদের স্কুলজীবনে পাঠ্যবইয়ে ছিল। ওনার রসবোধ এবং সাবলীল ভাষার কারণে আমরা পড়ে বেশ আনন্দ পেতাম। আজকের পাঠচক্রে লেখকের ‘জলে ডাঙায়’ বইটি নিয়ে আলোচনা শুনে নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়া, দর্শন, রম্যকাহিনিসহ আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি।”
পাঠচক্রের শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় তিনজন বিজয়ী হন। তাদের মধ্যে ছিলেন বন্ধু অদ্রীক রায়, ফাহিম শেখ ও নাফিসা মালিয়াত। এই আসরে উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুজ্জামান খান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফ উল হক, সমন্বয়কারী তাফসিরুল ইসলাম, বন্ধু সাকিবুল ইনাম, শাহরিয়ার আহমেদ, আবদুল্লাহ মাহমুদ, সাইয়েদ বিন সাগর, আশরাফ আরাবী ও রাতুল দত্ত।
"জলে ডাঙায়"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: চট্টগ্রাম বন্ধুসভা কক্ষ
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: সৈয়দ মুজতবা আলী, নাজিম উদ্দিন, রাতুল দত্ত, অদ্রীক রায়, ফাহিম শেখ, নাফিসা মালিয়াত
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ১৮ সেপ্টেম্বর, ৩৪তম পর্ব
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!