📌 ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে আড়াই হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকায়। তবে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩৪.৬২ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে আড়াই হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকায়। তবে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩৪ দশমিক ৬২ পয়েন্ট।
🔴 মূল পয়েন্ট
- 📌 ডিএসইর বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা
- 📌 আগের সপ্তাহের তুলনায় ডিএসইএক্স সূচক কমেছে ৩৪ দশমিক ৬২ পয়েন্ট
- 📌 সপ্তাহজুড়ে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে
- 📌 গড় লেনদেন বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ
📰 বিস্তারিত
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৮টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৭৯টির। আর ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা।
বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে প্রধান মূল্য সূচকের পতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৩৪ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: ঢাকা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: ডিএসই
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ২ হাজার ৭৮১ কোটি টাকা, ৩৪ দশমিক ৬২ পয়েন্ট
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!