📌 খুলনার বৃক্ষমেলায় বিদেশি ও দুর্লভ ফলগাছের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মেলায় ইতিমধ্যে কোটি টাকার চারা বিক্রি হয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে ৬৭ হাজার ১০২টি চারা বিক্রির বিপরীতে আয় হয়েছে ৯৫ লাখ ৯২ হাজার টাকা
খুলনা সার্কিট হাউস মাঠে চলমান বৃক্ষমেলায় বিদেশি ও দুর্লভ ফলগাছের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ইতিমধ্যে মেলায় কোটি টাকার চারা বিক্রি হয়েছে। দেশি-বিদেশি মিলিয়ে ৬৭ হাজার ১০২টি চারা বিক্রির বিপরীতে আয় হয়েছে ৯৫ লাখ ৯২ হাজার টাকা।
🔴 মূল পয়েন্ট
- 📌 বিদেশি ফলগাছের মধ্যে পার্সিমন, রামবুটান, পিচ, অ্যাভোকাডো, জয়তুন, কোরিয়ান জাম, মাম্মি সফেদা, আচচাইরু, ডুরিয়ানসহ বিভিন্ন গাছ বিক্রি হচ্ছে।
- 📌 মেলায় গতকাল শুক্রবার পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে ৬৭ হাজার ১০২টি চারা বিক্রি হয়েছে।
- 📌 এসব চারার মোট বিক্রিমূল্য ৯৫ লাখ ৯২ হাজার টাকা।
- 📌 গত বছরের পুরো মেলায় ৪৩ হাজার ৭২১টি চারা বিক্রি হয়েছিল, যার দাম ছিল প্রায় ৫৯ লাখ ৮৪ হাজার টাকা।
- 📌 বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
📰 বিস্তারিত
খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে খুলনা সার্কিট হাউস মাঠে ১১ জুন শুরু হওয়া বৃক্ষমেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত। মেলায় দেশি ফল, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি বিদেশি জাতের নানা ফলের গাছ স্থান পেয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত বনজ ৫ হাজার ৭১৩টি, ফলদ ১৮ হাজার ৮৭৩টি, ঔষধি ৩ হাজার ৩৭৬টি, শোভাবর্ধনকারী ১৭ হাজার ৬৩৫টি, ফুল ১৬ হাজার ৬৫৩টি এবং অন্যান্য ৪ হাজার ৮৫২টি চারা বিক্রি হয়েছে।
মেলায় বিদেশি ফলগাছের মধ্যে পার্সিমন, রামবুটান, পিচ, অ্যাভোকাডো, জয়তুন, কোরিয়ান জাম, মাম্মি সফেদা, আচচাইরু, বেলজিয়াম লিচু, ভিয়েতনামি লাল কাঁঠাল, ভিয়েতনামি পিংক কাঁঠাল, ডুরিয়ান, থাই লংগান, কফিগাছ, হরিমন-৯৯ আপেল, থাই বাতাবি, রুবি লংগান, কাজুবাদাম, লটকন, লাল শরিফা, আলুবোখারা, পিমপম লংগান, সুপার ভায়োগা, সাদা লংগান, নাশপাতিসহ বিভিন্ন গাছ বিক্রি হচ্ছে।
করিম নার্সারির স্বত্বাধিকারী মো. আকবার বিন ওসমানী বলেন, এবার বিক্রি ভালো। মানুষ বিদেশি নানা প্রজাতির গাছের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যে তাঁদের ২ হাজার ৩৬০টি গাছ বিক্রি হয়েছে। তিনি বলেন, একেকটি মাম্মি সফেদাগাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। ফলসহ রামবুটান ২৫ হাজার, আপেল ২৬ হাজার, পার্সিমন ২৫ হাজার, পিচ ফল ১৫ হাজার, বেলজিয়াম লিচু ১২ হাজার, বলিভিয়ার আচচাইরু ১৫ হাজার, ডুরিয়ান ১২ হাজার এবং রুবি লংগান ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
"ক্রেতারা তুলনামূলক কম দামের গাছ বেশি কিনতে চান। এবার বেচাকেনা খারাপ নয়; বরং গতবারের চেয়ে ভালো। তবে মেলাটি শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে হলে বিক্রি আরও বেশি হতো। সন্ধ্যার পর অনেকে এখানে আসতে চান না।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: খুলনা সার্কিট হাউস মাঠ, খুলনা
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: মো. আকবার বিন ওসমানী (করিম নার্সারি)
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৬৭ হাজার ১০২টি চারা, ৯৫ লাখ ৯২ হাজার টাকা
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!