📌 জয়পুরহাটের আক্কেলপুরে রেস্তোরাঁতে নাশতা করতে গিয়ে এক ব্যবসায়ী ৫ লাখ টাকা হারান। এক মিনিটের মধ্যে টাকার ব্যাগ উধাও হয়ে যায়। পুলিশ রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে
জয়পুরহাটের আক্কেলপুরে এক রেস্তোরাঁতে নাশতা করতে গিয়ে এক ধান ব্যবসায়ী এক মিনিটের মধ্যে ৫ লাখ টাকা হারিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত এস এম হোটেলে এই ঘটনা ঘটে।
🔴 মূল পয়েন্ট
- 📌 ৫ লাখ টাকা হারিয়ে যায় এক মিনিটে — রেস্তোরাঁতে নাশতা করতে গিয়ে ব্যবসায়ী মো. লিটন হোসেনের টাকার ব্যাগ উধাও হয়ে যায়
- 📌 চায়ের দোকানে যাওয়ার এক মিনিটের মধ্যে টাকার ব্যাগটি চুরি হয় — রেস্তোরাঁর কেউ টাকা নেওয়ার কথা স্বীকার করেননি
- 📌 ক্যাশিয়ার মাহফুজা খাতুন (৫০), ছেলে সাইফুল ইসলাম (৩২), কর্মচারী মিন্টু (৪০) ও আবিদ (৩০) পুলিশের জিজ্ঞাসাবাদে
- 📌 রেস্তোরাঁর মালিক সোলাইমান আলী জানান, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই
- 📌 পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে — রেস্তোরাঁর লোকজনের কথাবার্তায় অসংগতি পাওয়া গেছে
📰 বিস্তারিত
বগুড়ার শেরপুরের বাসিন্দা ধান ব্যবসায়ী মো. লিটন হোসেন নওগাঁর ধামইরহাটে ধান কিনতে ট্রাকে করে যাচ্ছিলেন। পথে আক্কেলপুরে ট্রাক থামিয়ে চালক আলম হোসেনের সঙ্গে রেস্তোরাঁতে নাশতা করতে নামেন। লিটন হোসেনের সঙ্গে ছিল ধান কেনার পাঁচ লাখ টাকা। তিনি নাশতা করার সময় টাকার ব্যাগটি পাশের একটি চেয়ারে রেখেছিলেন। নাশতা শেষে হাত ধুয়ে হোটেলের ক্যাশিয়ারকে বিল দিয়ে পাশের চায়ের দোকানে চা খেতে যান। এরপরই ব্যাগের কথা মনে পড়লে দ্রুত রেস্তোরাঁয় ফিরে এসে দেখেন, চেয়ারে রাখা ব্যাগটি নেই।
চালক আলম হোসেন বলেন, ‘আমি নাশতা খাওয়া শেষে রেস্তোরাঁর পাশের চায়ের দোকানে গিয়ে বসি। কিছুক্ষণ পর লিটন এসে চায়ের অর্ডার করেন। আমি তাঁকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করলে তিনি দ্রুত রেস্তোরাঁয় গিয়ে দেখেন, ব্যাগটি নেই।’
খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ রেস্তোরাঁয় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। রেস্তোরাঁর ক্যাশিয়ার মাহফুজা খাতুন (৫০), তাঁর ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং দুই কর্মচারী মিন্টু (৪০) ও আবিদকে (৩০) থানায় নিয়ে যায় পুলিশ। রেস্তোরাঁর মালিক সোলাইমান আলী জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় সাধারনত খদ্দের কম থাকে। তিনি তাঁর স্ত্রীকে ক্যাশে রেখে বাজারে গিয়েছিলেন। পরে রেস্তোরাঁয় ফিরে পুলিশ দেখতে পান। রেস্তোরাঁর কেউ টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বাসা ও রেস্তোরাঁর বিভিন্ন স্থানে খুঁজেও টাকা পাওয়া যায়নি। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই বলে তিনি জানান।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, পুলিশ রেস্তোরাঁয় গিয়ে সেখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। রেস্তোরাঁর মালিকের স্ত্রী ও কর্মচারীদের কথাবার্তায় অসংগতি পাওয়া গেছে। তবে তাঁরা টাকা নেওয়ার কথা স্বীকার করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
"আমি নাশতা খাওয়া শেষে রেস্তোরাঁর পাশের চায়ের দোকানে গিয়ে বসি। কিছুক্ষণ পর লিটন এসে চায়ের অর্ডার করেন। আমি তাঁকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করলে তিনি দ্রুত রেস্তোরাঁয় গিয়ে দেখেন, ব্যাগটি নেই।"
📊 তথ্যের সারসংক্ষেপ
- 📍 স্থান: আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট
- 👥 খবরের মুখ্য ব্যক্তি: মো. লিটন হোসেন, আলম হোসেন, মাহফুজা খাতুন, সাইফুল ইসলাম, মিন্টু, আবিদ, সোলাইমান আলী, বজলুর রশিদ
- 🔢 গুরুত্বপূর্ণ সংখ্যা: ৫ লাখ টাকা, ৫০ বছর (মাহফুজা খাতুন), ৩২ বছর (সাইফুল ইসলাম), ৪০ বছর (মিন্টু), ৩০ বছর (আবিদ)
💬 মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!